1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে আই,পি,এম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

গোমস্তাপুরে আই,পি,এম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

গোমস্তাপুরে আই,পি,এম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের(১ম সংশোধিত) এর আওতায় আইপিএম মডেল ইউনিয়নের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর ) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে, বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর বাজারে প্রশিক্ষণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের উপকল্প পরিচালক, ছাইদা আক্তার পরাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাইনাশক ও মান নিয়ন্ত্রণ উদ্ভিদ সংরক্ষণ উইং ঢাকা উপপরিচালক শরীফউদ্দিন আহমেদ পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক, (প্রশিক্ষণ)দিল আতিয়া পারভীন, ঐ প্রকল্পের আইপিএম স্পেশালিষ্ট উৎপল রায়।উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ফিরোজ আলি, উপজেলা কৃষি উপসহকারী অফিসার মোঃসেরাজুল ইসলাম সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: আব্দুর রাজ্জাক,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রাকিব প্রমূখ। কৃষক দের মধ্যে থেকে বক্তব্য দেন আঃ আউয়াল, শফিকুল ইসলাম

উক্ত প্রশিক্ষণ সভায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে কৃষক কৃষাণীদের নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়।ও অতিরিক্ত বালাইনাশক না দিয়ে কিভাবে নিরাপদ উপায়ে জৈব স্যারের মাধ্যমে উৎপাদন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।এই প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীকে প্রশিক্ষনের মাধ্যমে বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে উদ্ধৃত করা হয়। ৫০ জন কৃষক কৃষাণীদের মাঝে উক্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি