1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চঞ্চলকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চঞ্চলকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ Time View

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কলকাতার ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। সেই সিনেমার পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করেছেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

‘পদাতিক’ সিনেমা ভারতের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত হবে। যেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল, তার স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’।

‘পদাতিক’-এর পোস্টার শেয়ার করে অমিতাভ লিখলেন, ‘অনেক শুভকামনা…।’ পোস্টে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন চঞ্চল ও সৃজিতের নাম।

অমিতাভের পোস্টটি শেয়ার করেছেন সৃজিত। লিখলেন, ‘ধন্যবাদ স্যার। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি