1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন। - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫২ Time View

আজ ১৮-০১-২০২৩ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম মহোদয় সুনামগঞ্জের ওয়েজখালীতে উপস্থিত হয়ে নির্মানাধীন পুলিশ অফিসার্স মেসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর তিনি সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশ ক্লাবের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডিআইজি সহোদয় পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়। এসময় তিনি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা এবং বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করেন। পরবর্তীতে ডিআইজি মহোদয় বিকাল ১৫:০০ ঘটিকায় সুনামগঞ্জ সদর কোর্টে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত পরিদর্শন করেন এবং কোর্টে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে বিজ্ঞ আদালতের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি বিকাল ১৬:৪৫ ঘটিকায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে সিলেট রেঞ্জ আন্তঃ চ্যাম্পিয়নশীপ “টি ২০” ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি