1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হামলায় অংশ নেন আ.লীগ-বিএনপির ১৫ ঠিকাদার - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

হামলায় অংশ নেন আ.লীগ-বিএনপির ১৫ ঠিকাদার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৬ Time View

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার নেতৃত্বে দিয়েছেন বিএনপি সমর্থক ঠিকাদার শাহাবুদ্দিন। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ‘এস এম কনস্ট্রাকশন’। হামলায় অংশ নেন সাবেক এক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ সমর্থক ঠিকাদারসহ অন্তত ১৫ জন।

রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তরের একাধিক প্রকৌশলী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা দেশ রূপান্তরকে বলেন, প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় চসিক কর্তৃপক্ষ মামলা করলে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।হামলাকারীদের সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানিয়ে চসিকের প্রকৌশলী বিভাগের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, বিএনপি সমর্থিত ঠিকাদার সাহাবুদ্দিনের নেতৃত্বে হামলায় অংশ নেন- মো. হাবিব, মো. ফেরদৌস, সুভাষ, সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, মো. নাজিম. ও মো. ফিরোজ। সঞ্জয় ভৌমিক কংকন নগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক, ফেরদৌস, সুভাষ ও হাবিব আওয়ামী লীগের সমর্থক। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তারা।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কক্ষে ঢুকে তাকে মারধর করেন তারা। এসময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভাঙা হয়।

প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদীনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাহাবুদ্দিনের নেতৃত্বে প্রকল্প পরিচালকের ওপর হামলা হয়েছে। হামলাকারী ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করা হবে।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মো. সাহাবুদ্দিন বলেন, আমি আজ সিটি করপোরেশনে যাইনি। হামলায় নেতৃত্ব দেওয়ার প্রশ্নই আসে না।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ আগস্ট গোলাম ইয়াজদীনকে চট্টগ্রামের ২৫০০ হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি