1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এনবিআরের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

এনবিআরের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৮ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

স্বাধীনতার ৫২ বছরে আজ আপন নিবাসে গেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, আগারগাঁওয়ে ২ একর জমিতে নির্মিত ১২ তলাবিশিষ্ট নতুন এ ভবনে করদাতা-দর্শনার্থীদের সরকারি অফিস সম্পর্কে গতানুগতিক ধারণা পাল্টে যাবে। সব আধুনিক সুবিধা রয়েছে এখানে। অবকাঠামোসুবিধা থাকায় করদাতাদের সেবাও দ্রুত দেওয়া সম্ভব হবে।

এনবিআরের সব অফিসের পাশাপাশি কর গোয়েন্দা, কর জরিপ দপ্তর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিটসহ (এলটিইউ-ভ্যাট) কয়েকটি কর অঞ্চলের কার্যালয় আগারগাঁওয়ের নতুন ভবনে চলে যাবে।

২০০৮ সালে ভবন নির্মাণের জন্য ১৪১ কোটি টাকার প্রকল্প পাস হয়। কিন্তু জমিসংক্রান্ত জটিলতার কারণে ২০১৫ সালে কাজ শুরু হয়। নকশা পরিবর্তন হওয়ায় খরচ বেড়ে হয় ৪৫১ কোটি ৪৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি