1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সদর উপজেলায় গাজা সহ দুই ব্যক্তি আটক। - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

সদর উপজেলায় গাজা সহ দুই ব্যক্তি আটক।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৩২ Time View

সদর উপজেলায় গাজা সহ দুই ব্যক্তি আটক।

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার সদর উপজেলায় এক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

(৮ মার্চ) রোজ বুধবার সদরের চাঁনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চম্পকনগর সাতরা এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ আজমাইল হোসেন (২২) এবং কাপ্তান বাজার এলাকার মোঃ হাসান মিয়ার ছেলে মোঃ রবিউল হাসান (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি