1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গিলে ফেলার ১৭ দিন পর বের করা হলো পেরেক - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গিলে ফেলার ১৭ দিন পর বের করা হলো পেরেক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৫ Time View

খেলার ছলে আস্ত একটি লোহার পেরেক গিলে ফেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির শিশু আফোয়ান। এক বছর ৩ মাস বয়স বয়সী শিশুটির এমনকাণ্ডে দুশ্চিন্তায় পড়েছিলেন অভিভাকরা। অবশেষে ১৭ দিন পর ব্রংকোটমি করে পেট থেকে পেরেক বের করেন আনেন চিকিৎসকরা।

শনিবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে জানা গেছে, এই শিশু খেলার ছলে গিলে ফেলে লোহার পেরেক। গিলে ফেলা পেরেকটি শিশুর ডান ফুসফুসের নিচের লোবের ভেতরে ঢুকে যায়। পরে তাকে সিলেটে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর দুইবার ব্রংকোসকপির মাধ্যমে বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রেফার করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।

পেরেক গিলে ফেলার ১৭ দিন পর হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে। এসময় ইনস্টিটিউটের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার অংশগ্রহণে সার্জারি ইউনিট-১ টিম ব্রংকোটমি করে এ পেরেক বের করে।

বর্তমানে শিশুটি সুস্থ হয়ে নিজ বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ফুসফুস, খাদ্যনালীর সব জটিল অপারেশন আমাদের দেশের দক্ষ থোরাসিক সার্জন টিম প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই এসব অপারেশন ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া পরিহার করে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি