“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি”
এই শ্লোগানকে সামনে রেখে ধামুইরহাট উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন।
আজ ২ আগষ্ট ২০২৩ ধামুইরহাট সকাল ১১ টায় দিবসটি উদযাপন করা
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি। স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে পিস ফেসিলিটেটর গ্রুপ (পি এফ জি) এর মাধ্যমে সারাদেশে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় (MIPS) প্রকল্পের আওতায় মানববন্ধন ও শান্তি পদযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধামুইরহাট উপজেলায় এবছর দিবস টি প্রকল্পের কর্ম এলাকায় উদযাপিত হচ্ছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারন অধিবেশনে দিবসটি ঘোষিত হয়। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয়৷ এছাড়া ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। অহিংসা বলতে বোঝায় হিংসা থেকে দূরে থাকা।
আয়োজনেঃ পিস গ্রুপ ফ্যাসিলিটেটর (পিএফজি) ধামুইরহাট উপজেলা কমিটি, নওগাঁ।
সহযোগিতায়ঃ দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ।
Leave a Reply