1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিয়ারার উষ্ণতায় মাতাল নেটদুনিয়া - R STAR TV
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

কিয়ারার উষ্ণতায় মাতাল নেটদুনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২১৮ Time View

গত ফেব্রুয়ারি মাসেই বিয়ের পর্ব সেরেছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তবে বিয়ের পর বেশ ব্যাস্ততায় সময় কাটছে সিদ্ধার্থ-কিয়ারার। কাজের প্রয়োজনেই সাহসী এবং নতুন রুপে নিজেকে প্রকাশ করছেন কিয়ারা। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্য নতুন ভিডিও শ্যুটে ভালোই উষ্ণ আবেশে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন কিয়ারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফেমিনা ম্যাগাজিনের কভারের জন্য নতুন হেয়ারকাট ও গর্জাস লুকে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন কিয়ারা আদভানি। নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিও শ্যুটের একটি বিাটএস ভিডিও শেয়ার করেছেন কিয়ারা। ভিডিওতে ঝলমলে পান্না সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্ট পরা অভিনেত্রীকে দেখে ভক্তরা রীতিমতো চমকে গিয়েছেন। কিয়ারার আকর্ষণীয় লুক দেখে কমেন্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। সম্প্রতি দোহায় কবির সিং সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে রোমান্টিক গানে মঞ্চে নাচ পরিবেশ করেছেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারা। সেই শুরু প্রেমের। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি