1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ভূমিমন্ত্রী - R STAR TV
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। তিনি বলেন, ‌‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। তবে কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, তাদের তো জোর করে নির্বাচনে আনা সম্ভব না। তাদের জন্য তো নির্বাচন স্থগিত করা যাবে না। কারণ এরই মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই আমি মনে করে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’ আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারার ইউএনও ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় এসব কথা বলেন ভূমিমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমি সুখে-দুঃখে সবসময় আমার নেতাকর্মীদের পাশে ছিলাম আমি আশা করি তারা আমাকে মূল্যায়ন করবেন।’

এর আগে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আল্লাহর শুকরিয়া আদায় করি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে নৌকায় নমিনেশন দিয়েছেন। দেশ এখন নির্বাচনমুখী। আমি মনোনয়ন ফরম জমা দেওয়ার মাধ্যমে বুঝতে পারছি, নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ। আশা করি, সুন্দর একটা নির্বাচন হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি