1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যেখানে সুখ সেখানেই হোঁচট খান মাহিয়া মাহি - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

যেখানে সুখ সেখানেই হোঁচট খান মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ Time View

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার যোগ্যতা হিসেবে মাহির জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রবিবার (৩ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শামীম আহমেদ। এরপর রাতে সোমাজিক যোগাযোগমাধ্যমে মাহি আক্ষেপ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। মাহিয়া মাহি তার স্ট্যাটাসে লেখেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন মাহি, তা জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে মনোনয়ন না পাওয়ার আক্ষেপ থেকেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ২০১২ সালে ঢালিউডে অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। সাম্প্রতিক সময়ে সিনেমা স্থগিত রেখে নেমেছেন রাজনীতির মাঠে। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি