1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদারগঞ্জে জামাই মেলা শুরু - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

মাদারগঞ্জে জামাই মেলা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ Time View

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চরপাকেরদহ পলাশপুর গ্রামে ৫ দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে এই মেলার উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। ৫ দিনব্যাপী এই মেলা মূলত মাছের মেলা। যমুনা নদীসহ বড় বড় দেশীয় মাছসহ দেশের বিল হাওড় ও সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে বলে মেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জানিয়েছেন। তিনি বলেন, শীতকালে এই এলাকার জামাইদের শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ার রেওয়াজ অনেক দিনের ঐতিহ্য। তাই পৌষ মাসে জামাই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নদীর মাছ ছাড়াও লোকজ খাবার, কৃষি সামগ্রী, মৃৎশিল্প, চুড়ি ফিতা এবং নাগরদোলা, পুতুল নাচ, গ্রামীণ খেলাধুলার আয়েজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি