1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নারী দিবসে নারীদের দুর্দান্ত জয় - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নারী দিবসে নারীদের দুর্দান্ত জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩১৪ Time View

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে টানা দুই ম্যাচ জিতে আগেই ফাইনালের টিকিট কেটেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সবশেষ ম্যাচে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর তিনটায় নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়। ভুটানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে রেখেছিলেন আলপি ও ফাতেমারা। ফলে খেলার ১৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রসে ড্রপ খেয়ে উপরে ওঠা বল সুরভী আকন্দ প্রীতির হেডে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু ফাঁকা পোস্টে নিজে শট না নিয়ে সতীর্থকে বল বাড়িয়ে সুযোগ নষ্ট করেন সাথী মুন্ডা। তবে খেলার ৩৩তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুন করেন ফাতেমা।

বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি কিকে বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলরক্ষককে বোকা বানিয়ে সরাসরি জালে পাঠায়। পরের মিনিটে ফাতেমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা ক্রানুচিং মারমা হেডে খুঁজে নেন ঠিকানা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভুটানের জালে বল। এবার মৌমিতা খাতুনের আড়াআড়ি ক্রসে প্রীতি পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলমুখেই পেয়ে যান সাথী। টোকা দিয়ে বাকি কাজ সারেন তিনি। ৬৮তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল বাড়ান মৌমিতা। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৫-০ করেন থুইনু মারমা। খানিক পর চকিত মুভে তিন জনকে বোকা বানিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান প্রীতি। আসরে এ নিয়ে তার গোল হলো ৫টি। বাকি সময়েও ভুটান পারেনি তেমন কিছু করতে। টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে টুর্নামেন্ট শেষ হলো তাদের ভুটানের বিপক্ষে জিততে পারলে টেবিলের সেরা হয়ে ফাইনালে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি