1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে: রিজভী - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে: রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৯৩ Time View

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইফতার ভাঙার কর্মসূচিতে সরকার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আপনি যতই চিৎকার করেন- দেশবাসীর কাছে এটি প্রমাণিত আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির ওপর আঘাত হানে এবং আলেম সমাজের ওপর নিপীড়ন নেমে আসে। এর কারণ, প্রভুদেরকে খুশি করা। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে। এসব অনুষ্ঠান ওবায়দুল কাদের, হাছান মাহমুদ সাহেবদের সাড়ম্বর উপস্থিতি দেখা যাচ্ছে। অথচ, ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা এটা কি গভীর চক্রান্তের অংশ? মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবদের গা জ্বালা করার অর্থ কি?

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুঁড়ে ফেলে দেয়। দেশবাসী ভোট-পার্লামেন্ট হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, শেষমেষ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছে।

৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের পর সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, সরকার গণমাধ্যমকে কব্জায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা।

আওয়ামী লীগ নেতাদের রাতারাতি কোটিপতি হওয়ার গল্প যে ‘আলিফ লায়লা’র গল্পকেও হার মানাচ্ছে সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এড়িয়ে যান। এই রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের হাহাকার শেখ হাসিনা কি শুনতে পান? মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না ‘ডামি’ সরকার, বলেন রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি