1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয় এখন নামাজ পড়া শুরু করেছে: অপু বিশ্বাস - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

জয় এখন নামাজ পড়া শুরু করেছে: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খান মুসলিম ধর্মের অনুসারী হলেও অপু বিশ্বাস সনাতন ধর্মালম্বী। যদিও এই তারকা দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছেন তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তবে সুযোগ পেলেই বাবার সঙ্গেও সময় কাটান জয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, তাদের সন্তান এখন নামাজ পড়তে শুরু করেছে। অপু বলেন, ‘ঈদে আমার পরিকল্পনায় প্রথম প্রায়োরিটি সন্তান জয়। জয় এখন নামাজ পড়া শুরু করেছে। মাঝেমধ্যে তার দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে। সে ভীষণ কমফোর্টেবল তার বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে।’ঈদে শাকিব খানকে উপহার দিয়েছে জয়। বিষয়টি জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘রোজার শুরুতেই শাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে। সে অনুযায়ী কেনাকাটা হয়েছে। জয়ও তার বাবাকে ঈদ উপহার দিয়েছে।

এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। আমি আসলে বাবা-ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না। কারণ এটা একান্তই ব্যক্তিগত। কিন্তু অনেক সময় কিছু পরিস্থিতির কারণে দেখাতে হয়।’ঈদে জয়কে দেওয়া উপহার প্রসঙ্গে অপু বলেন, ‘আমার কাছ থেকে জয়ের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি। ঈদের দিন ওর জন্য আমি এই মেন্যুটি বাসায় করি। জয় ঈদে অনেক গিফট পেয়েছে। কিন্তু সে চাচ্ছিল বই। বেশ কিছু বইয়ের নাম আমাকে বলেছে। সেগুলো আমি কিনে দেব।’

কয়েকদিন আগেই ভারত থেকে ঘুরে ঢাকায় এসেছেন অপু বিশ্বাস। ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ঈদের দিন শাকিব খানের বাসায় গেছেন এই নায়িকা, এমন গুঞ্জনও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি