1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে দিলেন বাবা - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে পুলিশে দিলেন বাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আদালতে দ্বারস্থ হওয়ার পর পুলিশ তাকে আটক করে। রোববার দুপুর দিকে নাদিম নামের ওই ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি নূরে আলম।এর আগে শনিবার রাতের দিকে আসামির অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাদিম মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। বৃদ্ধ বাবা রেনু মিয়া জানান, ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে কেউ বাড়িতে থাকতে পারি নাই। এ সময় অন্যের বাড়ি বাড়ি গিয়েও রাত্রিযাপন করতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে সে হত্যার চেষ্টা ও করছে। এলাকায় কয়েকদিন পর পর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়। পরে পুলিশ তাকে আটক করে।

আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, নাদিম গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে আমরা তাকে আটক করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি