1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১ মিনিটের ‘ঝড়’ তুললেন মাহি - R STAR TV
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

১ মিনিটের ‘ঝড়’ তুললেন মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৬৭ Time View

ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। আর সেই ভিডিওতেই যেন ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন।

ভিডিও দেখে নেটিজেনদের অনেকে বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন। মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি