1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আনকাট সেন্সর পেলো ‘তুফান’ - R STAR TV
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

আনকাট সেন্সর পেলো ‘তুফান’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৬৯ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। এছাড়া ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, তুফান সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক, হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে। আমি ধন্যবাদ জানতে চাই সেন্সর বোর্ডকে। সেইসঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা।

রায়হান রাফী পরিচালিত এসিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায়। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি