1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শাকিবকে নিয়ে বুবলীর দুর্বল গেমপ্ল্যান : অপু বিশ্বাস - R STAR TV
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শাকিবকে নিয়ে বুবলীর দুর্বল গেমপ্ল্যান : অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৬২ Time View

ঈদে মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’ ফ্লপ হওয়ায় দুই সিনেমা থেকে বাদ পড়েছেন নায়িকা শবনম বুবলী। যদিও বুবলীর দাবি, শাকিব খানকে নিয়ে পরিচালক ইকবাল আপত্তিকর মন্তব্য করায় তিনি নিজেই সিনেমাটি ছেড়ে দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে বুবলীকে খোঁচা দিতে ছাড়লেন না অপু বিশ্বাস। সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, অপু বিশ্বাস ‘নিজে (বুবলী) ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেমপ্ল্যান।

ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’

অপু বিশ্বাসের প্রশ্ন, ‘উনি (বুবলী) শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন? যখন ‘প্রিয়তমা’র প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সে সময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’

যদিও অপু বিশ্বাসের এসব মন্তব্যের এখনো কোনো জবাব দেননি বুবলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি