1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’ - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

আজ মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৮৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতনের আগে–পরে প্রায় এক মাসেরও বেশি সময় পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আজ শুক্রবার ঢাকাসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। শহর থেকে পড়াশোনা শেষ কর গ্রামে ফেরেন মায়া। তাঁর ইচ্ছা, গ্রামের স্কুলে শিক্ষকতা করবেন। গাঁয়ের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবেন। কিন্তু এলাকায় ফিরে দেখতে পান, স্থানীয় একজন স্কুলের জায়গা দখল করে মাদকের আখড়া বসিয়েছেন। গ্রামের কিছু মানুষকে সঙ্গে নিয়ে জায়গাগুলো দখলমুক্ত করতে করতে চান মায়া। কাজটি করতে গিয়ে ওই মানুষটির সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। একটা পর্যায়ে জীবনের হুমকির মুখে পড়েন মায়া। এগিয়ে আসেন জয় চৌধুরী। এমনই চেনা গল্পের সিনেমা ‘অমানুষ হলো মানুষ’। মুক্তি প্রসঙ্গে ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত মাসে মুক্তির কথা ছিল। কিন্তু ছাত্র আন্দোলনে কারণে পেছাতে হয়েছে। যদিও আন্দোলনের রেশে দর্শকখরা এখনো শেষ হয়নি। এখন আবার কয়েকটি জেলায় বন্যা। তারপরও নতুন ছবি মুক্তি দিতে হবে। তা না হলে দর্শকের হলমুখী হওয়ার আগ্রহ একেবারেই কমে যাবে।’ছবিটিতে মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। ছবিটি নিয়ে প্রত্যাশা আছে মৌ খানের। তিনি বলেন, ‘সামাজিক ছবিতে দর্শকের একটা আগ্রহ থাকে। এটি সেই ধরনের ছবি। ভালো লাগবে।’ তবে এ সময়ে দর্শকের হলমুখী না হওয়ার ঝুঁকিও আছে, জানালেন মৌ। তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনে রেশ, হঠাৎ করে বন্যা—দুটি বিষয়ের কারণে দর্শক কতটা হলমুখী হবেন, তা বলা মুশকিল। তারপরও অনেক দিন নতুন ছবির মুক্তি নেই। সিনেমার স্বার্থে কাউকে না কাউকে ঝুঁকি নিতেই হবে।’ এ ছাড়া আরও ছবিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি