1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরিবারগুলোর আহাজারির মধ্যেই ‘তারা’ নির্বাচনের জিকির করছে: জামায়াত আমির - R STAR TV
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পরিবারগুলোর আহাজারির মধ্যেই ‘তারা’ নির্বাচনের জিকির করছে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণঅভ্যুত্থানে শত শত শহীদ, হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা। বন্যায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এ সময় রাজনৈতিক দলের কোনো কোনো নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন। সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিক্যাল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। জামায়াত আমির বলেন, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে। মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া, ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি।

তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে। আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? তাদের তো নির্বাচন লাগেও না। ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে। যা আওয়ামী লীগ ১৫ বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি