1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মা হওয়ায় দীপিকাকে কী লিখলেন আলিয়া, প্রিয়াঙ্কারা - R STAR TV
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মা হওয়ায় দীপিকাকে কী লিখলেন আলিয়া, প্রিয়াঙ্কারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে। দুপুরের পর মা-বাবা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিজেদের ইনস্টাগ্রামে ভাগাভাগি করে নিয়েছেন দুই তারকা। এর পর থেকেই ভক্ত-অনুসারী ও তারকারা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আলিয়া ভাটও কন্যাসন্তানের মা। রণবীর ও দীপিকার ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। গত বছর সুপারহিট ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’-তে রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। অন্যদিকে, রণবীর সিংয়ের সঙ্গে ‘দিল ধড়কনে দো’ ও রণবীর-দীপিকা উভয়ের সঙ্গেই ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রণবীর-দীপিকার প্রেমের শুরু যে ছবির সেটে, সেই ‘রামলীলা’ সিনেমায়ও আইটেম গানে ছিলেন ‘দেশি গার্ল’। তারকা দম্পতির সন্তানসুখের খবরে তিনিও ভালোবাসা জানিয়েছেন।

আলিয়া ও প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন রুবিনা দিলাইক, আথিয়া শেঠি, মালাইকা অরোরা, পূজা হেগরেসহ অনেক তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি