1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বন্দুকের মুখে পাকিস্তানি তারকা অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ - R STAR TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বন্দুকের মুখে পাকিস্তানি তারকা অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

বন্দুকের মুখে পাকিস্তানের পরিচিত মুখ মঞ্চ অভিনেত্রী মাহনূরকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এ অভিনেত্রী। দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছেন মাহনূর। ‘শের দিল’ সিনেমা খ্যাত অভিনেত্রী পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। সংবাদমাদ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, একজন পিএসপি অফিসার তাকে ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন। ওই হাউজে মূলত তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধারের জন্য ডাকা হয়েছিল। মাহনূর দাবি করেছেন, ডিপিও তাকে যৌন নিপীড়নের সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর সহযোগী যোগাযোগ করেছিলেন, যিনি ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধার করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর পরিবর্তে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। কানাডীয় এ নাগরিক কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি