1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এই হামলা কাপুরুষতা’, পোস্ট লিখেই ডিলিট করলেন মাহিরা খান - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

এই হামলা কাপুরুষতা’, পোস্ট লিখেই ডিলিট করলেন মাহিরা খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ Time View

ভারতের কাশ্মিরের পেহেলগামে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। আর এতে রীতিমতো ক্ষুব্ধ সারা ভারতবর্ষ। এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তারকারাও। এমনকি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাশ্মীর হামলার প্রতিবাদে। কিন্তু অদ্ভূত ভাবে পোস্ট করার কয়েক মুহূর্ত পরেই সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, ‘বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। পেহেলগামে নিহত সকলের প্রতি আমি শোকাহত।’কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন মাহিরা। কিন্তু কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি