1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৯ বিদ্রোহীকে নিয়ে বাটলারের দল ঘোষণা, নেই সাবিনা-সানজিদা - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

৯ বিদ্রোহীকে নিয়ে বাটলারের দল ঘোষণা, নেই সাবিনা-সানজিদা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৫৪ Time View

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টেকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। এই দলে জায়গা পেয়েছেন ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার। এছাড়াও স্কোয়াডে আছে তিন নতুন মুখ। ‘বিদ্রোহী’ ৯ ফুটবলার হলেন রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সাগরিকা। আর তিন নতুন মুখ হচ্ছেন— গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা। প্রধান কোচ পিটার বাটলারকে ছাঁটাইয়ের দাবিতে কঠোর অবস্থানে ছিলেন ১৮ জন নারী ফুটবলার। পরে বাফুফের হস্তক্ষেপে সেই জায়গা থেকে সরে আসেন তারা। তবে জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি অনেকে। বাটলারের এই দলে জায়গা পাননি সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তারের মতো পাঁচ সাফজয়ী ফুটবলাররা।

সাবিনার বাদ পড়া প্রসঙ্গে বাটলার বলেন, ‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলবো তার (সাবিনা) সময় শেষের দিকে। মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।’সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জন— আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা ও নবীরন খাতুনকে তিনি রেখেছেন স্কোয়াডে। মায়ানমারে আগামী ২৩ জুন থেকে শুরু হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক

রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার

শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি

মিডফিল্ডার

মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি

ফরোয়ার্ড

ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা, নবীরন খাতুন ও উমেলা মারমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি