1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

নব্য রাজাকার-আলবদররা আমার মৃত্যুর গুজব রটাচ্ছে: সেফুদা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২৪ Time View

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অষ্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসুবক)। এই সংবাদটি নিতান্তই গুজব নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এ ছাড়া সেফুদা নিজেও অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম সেফুদার মৃত্যুর বিষয়টি গুজব নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজকে আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই ফোন দিয়েছেন। পরে দুজনে কুশল বিনিময় করেন।’ স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সাথে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।

এদিকে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় সময় সকালে ব্যক্তিগত ফেসবুকে লাইভে আসেন সেফুদা। লাইভে এসে তিনি বলেন, ‘আমার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরণের মিথ্যা প্রচার করছে।’ জানাগেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাই-বোন ১৫ জনেরও বেশি। জানা গেছে, সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আট জন। তবে কারও সঙ্গে তার কোনো সর্ম্পক নেই।

সংসার জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় পাড়ি জমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি