1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্থানীয় কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

স্থানীয় কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ Time View

অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করে আসছেন তিনি। এবার স্থানীয় কোচদের দক্ষতা বাড়াতে অ্যাশলে রসকে বাংলাদেশে নিয়ে আসছে বিসিবি। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বিসিবির সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আগামী সেপ্টেম্বরে দলবল নিয়ে বাংলাদেশে ক্যাম্প করতে আসবেন রস। মূলত কোচ ডেভেলপমেন্টে—যেখানে নতুন প্রজন্মের কোচদের গড়ে তোলা এবং আধুনিক কৌশল প্রয়োগ করে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোই তার প্রধান লক্ষ্য।

দীর্ঘ সময় ধরে কোচ হিসেবে ক্রিকেটসহ বিভিন্ন খেলায় কাজ করেছেন অ্যাশলে রস। পরে তিনি মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। কোচিং ক্যারিয়ারের শুরুতে তিনি কাজ করেন ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে। এরপর তিনি যোগ দেন নিউজিল্যান্ডের হাই পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাশলে।

২০০৩-০৪ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে নিউজিল্যান্ড জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে ২০০২ সালে তার নেতৃত্বে কয়েকজন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার ডারউইনে বিশেষ প্রশিক্ষণ শিবিরে পাঠায় নিউজিল্যান্ড ক্রিকেট। সেখানে কৌশলগত ও প্রযুক্তিগত দিক উন্নয়নে ‍গুরুত্ব দেওয়া হয়। এরপর নিউজিল্যান্ড ক্রিকেটের লেভেল-থ্রি কোচিং প্রোগ্রাম পরিচালনায়ও ভূমিকা পালন করেন অ্যাশলে রস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি