1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেখ হাসিনা আইন-সংবিধান মানত না, এখন কিছু রাজনৈতিক দলও মানতে চায় না - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শেখ হাসিনা আইন-সংবিধান মানত না, এখন কিছু রাজনৈতিক দলও মানতে চায় না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- শেখ হাসিনা আইন, সংবিধান মানত না, এখন কোনো কোনো রাজনৈতিক দলও তা মানতে চায় না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ অভিযোগ করেন। আমীর খসরু বলেন, ‘যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই। যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না। এখনও কোনো কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না।’

তিনি বলেন, ‘কেউ কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।’তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতি হল গণতন্ত্র আমাদের পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঁচিয়ে আনতে হবে।’

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের ইকোনমি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি