1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামিন পেলেন গায়ক নোবেল - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

জামিন পেলেন গায়ক নোবেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিনে মুক্তি পেয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।

আনাননিয়া শবনম রোজ নামে এক নারী গত বছরের ১৩ আগস্ট নোবেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন- নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক। মামলায় অভিযোগ করা হয়েছে, রোজের সঙ্গে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে বাগদান সম্পন্ন হলেও পরবর্তীতে নোবেল তাকে স্টুডিওতে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। সম্মতি না দেয়ায় তিনি রোজকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। একই সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ১৯ মে ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর নোবেল জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি