1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০৭ Time View

( রাজু চৌধুরী আর স্টার টিভি ) নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মনিরা বেগম (২২) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোঃ ফরহাদ হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদ হোসেন ধারালো অস্ত্র দিয়ে মনিরা বেগমকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি