1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ - R STAR TV
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

বগুড়া প্রতিনিধি
( প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ) বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ করছিলেন। এ সময় ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির নিচে ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩৩৪টি গুলি উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় গুলির কার্তুজগুলো মাটির ভেতরে খুঁজে পান। সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে থানার লুটকৃত গুলি কিনা তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি