1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুক্তির আগেই ১৭ কোটির অগ্রিম টিকিট বিক্রি করল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মুক্তির আগেই ১৭ কোটির অগ্রিম টিকিট বিক্রি করল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

মুক্তির আগেই বক্স অফিসে ‘রামায়ণ’ সুনামি। অগ্রিম টিকিট বিক্রি থেকেই ১৭ কোটিরও বেশি রুপি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছেন রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির এই মেগা প্রজেক্টটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। টিকিট বিক্রির দৌড়ে হিন্দি সংস্করণটি প্রত্যাশামতোই সবার ওপরে রয়েছে, তবে ভারতের শীর্ষ পাঁচ মেট্রো সিটির মধ্যে বুকিংয়ের সবচেয়ে দ্রুত গ্রোথ বা বৃদ্ধি দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৬,৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট গ্রস আয় হয়েছে ১৭ দশমিক ০৮ কোটি রুপি। বিক্রি হয়েছে ৩ দশমিক ৩৩ লক্ষ টিকিট।
হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি

মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। যার পরিমাণ ১৪ দশমিক ১৭ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ২ দশমিক ৩৬ কোটি, তেলুগু থেকে ৪৯ দশমিক ৬৯ লক্ষ এবং তামিল সংস্করণ থেকে ৫ দশমিক ৪৯ লক্ষ রুপি। শহরভিত্তিক বুকিংয়ে ৩ দশমিক ০৫ কোটি রুপি আয় নিয়ে শীর্ষে দিল্লি-এনসিআর। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু, আয় ২ দশমিক ৮৫ কোটি রুপি। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতে সর্বোচ্চ ১৬ শতাংশ। মুম্বাইয়ে অগ্রিম বুকিং ২ দশমিক ২৯ কোটি, হায়দরাবাদে ৮৯ দশমিক ৩৫ লক্ষ এবং কলকাতায় ৬৭ দশমিক ৮৫ লক্ষ রুপি।

প্রিমিয়ারের প্রতিক্রিয়াতেও চর্চায় ‘রামায়ণ’

২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বিশ্ব প্রিমিয়ারের পর ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, যশের রাবণ-রূপ, আবহসঙ্গীত ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। ছবির ব্যাপ্তির সঙ্গে ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এরও তুলনা টেনেছেন কেউ কেউ।

দুই পর্বে তৈরি এই ছবির প্রথম পর্বে রাম, সীতা ও রাবণের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশকে। হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ১’-এর। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি