1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাজার নিয়ন্ত্রণের শক্তি কারোরই নেই: পরিকল্পনামন্ত্রী - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বাজার নিয়ন্ত্রণের শক্তি কারোরই নেই: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দিয়ে পিটিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই। বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়। তবে সরবরাহ ও চাহিদার মতো কিছু অনুষঙ্গ আছে। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়।

তিনি বলেন, বাজারে চাহিদা ও যোগানের ঘাটতি আছে। তাই পরিস্থিতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীদের সিন্ডিকেট। এ কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এছাড়া বাজার তদারকিতে সরকারেরও দুর্বলতা আছে।

দুই বছর আগে অনেকেই বলেছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি আকারে আমাদের অর্থনীতির ১০ ভাগের এক ভাগও নয়। কিছু সূচকে শ্রীলঙ্কা আবার আমাদের চেয়ে এগিয়ে। শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে, ভালো। আমি প্রশংসা করি। আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াব। ভয় বা সংকটের কোনো বিষয় নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি