1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজায় হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

গাজায় হামলার প্রতিবাদে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ Time View

ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সড়কে আধা ঘণ্টাব্যাপী প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসরাইলের হামলার প্রতিবাদের নিন্দা জানিয়ে লেখা সংশ্লিষ্ট পোষ্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ৭০০ ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠানটির ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি মুরসালিন মারুফ, ডিবেট ক্লাবের সভাপতি নুসরাত জাহান বুশরা, ল ক্লাবের সভাপতি তাহহীদ হোসেন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি