1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কঙ্গনার কোল আলো করলো নতুন সদস্য - R STAR TV
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কঙ্গনার কোল আলো করলো নতুন সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ Time View

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আদতে একজন পারিবারিক মানুষ। এবার নবরাত্রির আবহেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমনে এখন বইছে খুশির হাওয়া। খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন কঙ্গনা। ২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর সাধ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা। যেখানে তার পাশাপাশি দেখা গিয়েছিল তার দিদি রঙ্গোলি রানাউতকেও। নেচেওছিলেন সকলে মিলে। এবার পিসি হলেন কঙ্গনা রানাউত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি