1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ৮৭ জেলে আটক - R STAR TV
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২১৪ Time View

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ-পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছেন। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশের অভিযানের তথ্য নিশ্চিত করেন ওসি মো. কামরুজ্জামান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে, ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে, ৪৫২ কেজি ইলিশ ও ২৭টি মাছ ধরার নৌকা জব্দ হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্স এর অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ-পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি