1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মন্নান তালুকদার - R STAR TV
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মন্নান তালুকদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার। আজ মঙ্গলবার সকালে জামালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্নান তালুকদার জানান, ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সঙ্গে একনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করি। মহাজোট সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম। এবারো দ্বাদশ সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনীত হয়ে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাই। তৃণমূল ভোটারের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। তিনি আরও বলেন, প্রচার প্রচারণায় আমি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পেরেছি আসন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি