1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটা জরুরি ছিল: কাদের - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নির্বাচনে ভারত জোরালোভাবে পাশে দাঁড়িয়েছে, এটা জরুরি ছিল: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

নির্বাচনকে কেন্দ্র করে ভারত জোরালোভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা খুব জরুরি ছিল, যা আমাদের স্বীকার করতেই হবে। কারণ কোনো কোনো বিরোধীদল কোনো বিদেশি শক্তির সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল। রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে ভারত আমাদের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করেছে। আমি মনে করি সংশয় ও অবিশ্বাসের দেয়াল অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন।

প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক রাজনীতি ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ভারতের আর আমাদের রাজনীতির মধ্যে অভিন্নতা রয়েছে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা করে উন্নয়নের রাজনীতিই আমাদের অভিন্ন লক্ষ্য। ‘সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না’- বিএনপির এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ পর্যন্ত যত স্বপ্ন দেখেছে, সবই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কঠিন সময় পার করা, চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস আমাদের আছে। আমরা পেরেছি, ভবিষ্যতেও পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দায়িত্ব আমরা নিয়েছি, সেটা আমরা পালন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি