1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রেনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু, টেনে নিয়ে গেল ২৫ কিলোমিটার - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ট্রেনের হুকে আটকে বৃদ্ধের মৃত্যু, টেনে নিয়ে গেল ২৫ কিলোমিটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

নরসিংদীর আমীরগঞ্জে চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল বারিক (৭০)। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।নিহতের ছেলে ইমরান মিয়া জানান, সকালের বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন তার বাবা। রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিনের হুকে আটকে যান তিনি।

ওই অবস্থায় আব্দুল বারিককে প্রায় ২৫ কিলোমিটার দূরের ভৈরব রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। বিষয়টি ট্রেনের কর্মীরা তখন বুঝতে পারেননি। বিরতিহীন হওয়ায় ট্রেনটিও কোথাও না থেমে ভৈরব রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে যায়। তখন ইঞ্জিনের হুকে লাশ আটকে থাকার বিষয়টি টের পেয়ে ট্রেন থামান লোকোমাস্টার। পরে ট্রেনটির কর্মীরা দ্রুত লাশটি সরিয়ে রেখে রেলওয়ে পুলিশকে খবর দেন।

সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ রেলওয়ে থানায় এনে রাখা হয়। খবর পেয়ে নিহতের ছেলে ইমরান মিয়া থানায় গিয়ে পরিচয় শনাক্ত করেন।

ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশনসংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি