1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হবেন বাঁধন - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হবেন বাঁধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ Time View

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতোমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডেও। ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাঁধন। বিচারক হওয়ার জন্য আমন্ত্রণ পাওয়ার খবরটি জানিয়ে গণমাধ্যমকে বাঁধন বলেন, এ আমন্ত্রণ আমার জন্য অনেক সম্মানের। প্রথমে একটু অবাক হলেও, এখন ভীষণ সম্মানিত বোধ করছি। আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। রেহানা মরিয়ম নূর নিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছি, উৎসবে কাজ নিয়ে ঘোরার মধ্যে একটা আনন্দ আছে। এবার বিচারকের দায়িত্বে যাচ্ছি, রোমাঞ্চ কাজ করছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আগামী ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। উৎসবটির ১৫টি বিভাগে দেখানো হবে পঞ্চাশটির বেশি দেশের দুই শতাধিক সিনেমা। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতেই মূলত প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বাঁধন।

বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা সিনেমাগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন বাঁধন ও তার জুরিবোর্ড।

এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। এই উৎসবে অফিশিয়াল জুরিদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি