1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাগর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সাগর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৭ Time View

বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান টেকনাফ সীমান্তে প্রবেশের সময় ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) একটি সাম্পান জব্দ করেছে টেকনাফ-২ বিজিবির সদস্যরা। এ সময় ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ভোরে টেকনাফের মুন্ডারডেইল ঘাট থেকে আনুমানিক ৩ কিলোমিটার দূরে সাগরে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার সমাছুল আলম, সৈয়দ আলম ও আক্তার কামাল। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় একটি সাম্পানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নিচে লুকানো একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ- আইস জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ক্রিস্টাল মেথ ও নৌকা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি