1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ - R STAR TV
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬০ Time View

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলার কিশোরীরা। ভারতকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৫ মার্চ) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলপি আক্তার। তার গোলেই ম্যাচে লিড নেয় বাংলাদেশ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরায় ভারত। ম্যাচের ৫৫ মিনিটে আনুশকা কুমারি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৭৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে দলের লিড বাড়িয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি