1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১ - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ১১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩১৭ Time View

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় এক ভবনে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমান গনি হুজুরের ভবনের ৩য় তলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ওই ভবনের তৃতীয় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি পরিবার ছিল। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি