1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাটোরে ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নাটোরে ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২০০ Time View

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার(১৮ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রুবেল উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে।

র‌্যাব জানায়, রুবেল ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিলে ফিরিয়ে দেন ভুক্তভোগী নারী। গত ৭ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে যান। এ সুযোগে রুবেল রাত সাড়ে ৮টার দিকে সুকৌশলে ভুক্তভোগী ঘরের ভেতর লুকিয়ে থাকে। রাত সোয়া ১০টার দিকে রুবেল ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ ও কৌশলে মোবাইল ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ফের কু-প্রস্তাব দেয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামি রুবেলকে রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি