1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা-বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল - R STAR TV
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ এখন সাম্প্রদায়িকতা-বর্ণবাদ ছড়াচ্ছে: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৮৪ Time View

আওয়ামী লীগ এখন শুধু ‘ফ্যাসিবাদী’ নয়, দলটি ‘সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ’ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, দেশটা দুই ভাগে ভাগ করেছে সরকার। একটি হলো আওয়ামী লীগ, আর একটি বিরোধীদল। শুধু তাই নয়, বর্ণবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর, দোকান ও ব্যবসা দখল করে নিচ্ছে। বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আমাদের একমাত্র কাজ মানুষকে জাগিয়ে তোলা। সংগঠিত করা। এরমধ্য দিয়ে ১৫ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি, তার পতন নিশ্চিত করা।

বিএনপি মহাসচিব বলেন, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন। এ বিষয়ে কোনো বিতর্ক করার কিছু নেই। এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হবে। যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, পাঠক’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমানকে কে লেখা পাঠিয়ে দিয়েছেন? কার লেখা পাঠ করেছেন? সেই মাহেন্দ্রক্ষণে কাউকে তো খুঁজে পাওয়া যায়নি।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি