1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রাম - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪০ Time View

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে দীর্ঘ লাইনে দাড়িয়ে লোকসান ছাড়াই কমদামে প্রতিকেজি গরুর মাংস মাত্র ৫৯৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয় ক্রেতারা তাদের ইচ্ছেমতো কিনতে পারছেন সর্বোচ্চ ১ কেজি থেকে সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত গরুর মাংস। বাজারে গরুর মাংস যখন ৭০০ টাকা তখন ব্যাপক প্রভাব ফেলেছে কমদামে বিক্রি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। বাজার দর থেকে কেজিতে ১০৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে এসব মাংস। এমনকি ৬০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস। কম দামে মাংস কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রথম দিনে মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয়েছে ৩০০ কেজির বেশি মাংস। আসন্ন ঈদের আগে কমদামে মাংস নিতে পেরে খুশি ক্রেতারা।

মাংস কিনতে আসা ক্রেতারা জানান, বাজারের চেয়ে প্রায় ১০৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পাচ্ছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ নিয়েছি, আরও নেব। এখানে ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সবসময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো। স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারে না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন তাদের। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে। স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিজেদের দোকানে ও গ্রামে গ্রামে গিয়ে মাত্র ৫৯৫ টাকা কেজি দরে ঈদের দিন পর্যন্ত বিক্রি করবেন গরুর মাংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি