1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজিজ-বেনজীর আওয়ামী লীগের আসল চেহারা: ফখরুল - R STAR TV
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

আজিজ-বেনজীর আওয়ামী লীগের আসল চেহারা: ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৮ Time View

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পত্রিকা খুললেই দেখা যায় বেনজীরের নজিরবিহীন দুর্নীতি, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা। আর তাদের (আওয়ামী লীগের) তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো-টুকরো করেছে। এই হচ্ছে তাদের চেহারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে। যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয় কার সম্মান কোথায় থাকে। আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সৈনিক জিয়ার ডাকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না। কিন্তু কী করে অস্বীকার করা যাবে যার (জিয়া) ঘোষণায় আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম। যারা এটা করতে চায়, এটা যে তাদের রাজনৈতিক সংকীর্ণতা সেটা প্রমাণ হয়।

সভায় আরও বক্তব্য দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি