1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অ্যালাইন ডেলন মারা গেছেন - R STAR TV
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

অ্যালাইন ডেলন মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

প্রখ্যাত ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রবিবার (১৮ আগস্ট) সকালে ফ্রান্সের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যালাইন ডেলন। ডেলনের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি ডাউচির নিজ বাড়িতে মারা গেছেন। তার মৃত্যুর সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করেছিলেন ডেলনের। এরপর থেকেই নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ডেলনের পুত্র অ্যান্থোনি জানিয়েছিলেন, তার বাবার বি-সেল লিম্ফোমা শনাক্ত হয়েছে (এক প্রকারের ক্যান্সার)।

অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন ডেলন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে তিনি লেখেন, ‘কিংবদন্তী চরিত্রে অভিনয় করেছেন ডেলন। বিশ্বকে স্বপ্ন দেখিয়েছেন। ডেলন তারকার চেয়েও বেশি কিছু ছিলেন।’

ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তী তারকা হিসেবে বিবেচিত ডেলন। বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিতও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি