1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আনিসুল-ইনু-মেনন-দীপু মনি-সাদেক খানের রিমান্ড - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

আনিসুল-ইনু-মেনন-দীপু মনি-সাদেক খানের রিমান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলামের নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এর আগে, আদালতে উপস্থিত করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তবে আইনজীবীরা শুনানি করেননি। পরে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিতে নিহতের মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত সংস্থা অ্যান্ট্রি টেরোরিজম ইউনিট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি