1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুই শতাধিক ভ্যান নিয়ে জনসংযোগে আখতার হোসেন - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দুই শতাধিক ভ্যান নিয়ে জনসংযোগে আখতার হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ‍্যাক্টরি মাঠে ব্যাটারিচালিত এসব ভ্যান নিয়ে উপস্থিত হন আখতার হোসেন। এসময় তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিতি জানান দেন। ভ্যান শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল ঘোষণাসহ তাদের দলের নাম ও মার্কা নিয়ে বাংলাদেশে কেউ কোন ভাবে রাজনীতি করতে পারবে না।

আখতার হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেশ গণতান্ত্রিক পরিবেশে উত্তোরণের সুযোগ পেয়েছে, সেই তরুণদের হাত ধরে দেশের মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সে যাত্রায় জাতীয় নাগরিক পার্টি কাজ শুরু করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা মনেকরি অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভেতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। দেশে ফ্যাসিবাদী, একনায়ক তান্ত্রিক, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে তা দেশের মানুষ চায় না। দেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র সংগঠক আলমগীর নয়ন, তৌফিক ইসলামসহ অন্যরা। এরপর দুই শতাধিক ভ্যানে নেতা কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা পীরগাছার দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, নেক মামুদ, পাওটানা, ভাইয়েরহাট ও কাউনিয়ার টেপামধুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি